স্টাফ রিপোর্টার
খেলাফত মজলিস চাঁদপর জেলা শাখার আয়োজনে ওলামা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রিয় যুগ্ম মহাসচিব অধ্যাপক এবিএম সিরাজুল মামুন।
তিনি তার বক্তব্যে বলেন, আল্লাহর শাসন ব্যবস্থার বাইরে কোন শাসন ব্যবস্থা থাকতে পারে না। শাসন ব্যবস্থা পরিবর্তনে জিহাদ করবে তারাই মুমিন। খেলাফত ব্যবস্থার মূল নীতি হচ্ছে মানুষের কল্যাণে কাজ করা। এই ভূপৃষ্টে মানুষের আনুগত্যের হকদার রাসূল (সঃ)। খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। রাসূল বলেছেন আমার পরে এমন শাসক হবে যারা নামাজের ওয়াক্ত পিছিয়ে দিবে। দেশের রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় নবীর ১০ বছরের শাসন ব্যবস্থাকে অনুসরন করতে হবে। রাসূলের শাসনাব্যবস্থাকে অনুসরন করে সাহাবীরা ৩০ বছর শাসন করেছে। কোন ব্যবস্থায় কোন মুসলমান ঈমানদার খেলাফত শাসন ব্যবস্থাকে দূরে রাখতে পারে না।
খেলাফত মজলিস চাঁদপর জেলা শাখার সভাপতি মাও. হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রিয় সহ-সাংগঠনিক সম্পাদক বুরহান উদ্দিন সিদ্দিকী, সদস্য মুফতি আবদুল হক আমিনী।
খেলাফত মজলিস চাঁদপর জেলার সাধারণ সম্পাদক এস এম আনওয়ারুল করীম ও সহ-সাধারণ সম্পাদক ফারুক মোহাম্মদ নোয়াইমের যৌথ পরিচালনায় আরো বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজ জামে মসজিদের খতিব হাফেজ মাও. নিজামুল হক, বেগম জামে মসজিদের খতিব মুফতি মাহবুবুর রহমান, পুরাণবাজার বড় মসজিদের সাবেক খতিব মুফতি শাহাদাত হোসেন কাসেমী, মহামায়া মাদরাসার মুহাদ্দিস মুফতি ইবরাহীম খলিল, জেলা নির্বাহী সভাপতি মাও. তোফায়েল আহমাদ, মাও. ইয়াসিন, চৌধুরী জামে মসজিদের ইমাম মাও. আব্দুল হাদী, জেলা সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদসহ আরো অনেকে।
খেলাফত মজলিস চাঁদপর জেলা শাখার ওলামা ও সুধী সমাবেশ শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রিয় যুগ্ম মহাসচিব অধ্যাপক এবিএম সিরাজুল মামুন।
০৬ ফেব্রুয়ারি, ২০২২।
