চাঁদপুর পৌর ৬নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার
ফ্যাসিস্ট আওয়ামী সরকার কর্তৃক তেল, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং ভোলায় পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক ও ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে চাঁদপুর পৌর ৬নং ওয়ার্ড বিএনপি। সোমবার (২২ আগস্ট) বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি।
পৌর ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম সেকুলের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশিদ ও সাংগঠনিক সম্পাদক শরিফ উদ্দিন পলাশের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুনির চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান বাবুল, চাঁদপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান কবির খোকা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইফতেখার উদ্দিন শিশু, পৌর ছাত্রদলের সভাপতি মো. মামুন খান।
বক্তারা বলেন, বর্তমান সরকার জনগনের সরকার নয়। এ সরকার হলো ভোট চোর সরকার। পুলিশ নির্ভর সরকার। চোর সরকার বলছে নাকি উন্নয়নের সরকার। আমাদের বাঁচার জন্য সর্বপ্রথম দরকার খাদ্য। আমরা যদি ন্যায্যদামে খাদ্য না পাই, না খেতে পারি তাহলে দেশের উন্নয়ন দিয়ে কি হবে। জনগণ এখন আর এ সরকারকে চায় না। দ্রব্যমূল্যসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম নাগালের ভিতর আনতে জনগণকে সাথে নিয়ে রাজপথে কঠোর আন্দোলনের মাধ্যমে এ জুলুমবাজ সরকারের পতন ঘটাতে হবে।
বক্তারা আরো বলেন, দেশে দ্রব্যমূল্য ও রাজনীতি দুটির একত্রে সংকট চলছে। মানুষ খেতে পাচ্ছে না, শান্তিতে ঘুমাতে পাড়ছে না। সরকারের কোন চিন্তা নেই। তারা বুঝতে পাড়ছে তাদের পায়ের তলায় মাটি সরে গেছে। যুগে যুগে বিপ্লব হয়েছে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ইনশাআল্লাহ, বেগম খালেদা জিয়া ও তারণ্যের অহংকার তারেক জিয়ার নির্দেশে এ দেশে বিপ্লব ঘটানো হবে। আর শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে চাঁদপুরে জালিম সরকারকে প্রতিহত করতে দূর্গ গড়ে তোলা হবে।

২৩ আগস্ট, ২০২২।