সভানেত্রীর সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ নেই
……….নাছির উদ্দিন আহমেদ
স্টাফ রিপোর্টার
চাঁদপুরে আসন্ন জেলা পরিষদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থিত প্রার্থী আলহাজ মো. ইউসুফ গাজীকে বিজয়ী করার লক্ষ্যে জেলা আওয়ামী লীগের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জরুরি সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ।
তিনি তার বক্তব্যে বলেন, জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ইউসুফ গাজীকে মনোনয়ন দিয়েছেন। দলের প্রার্থী হিসেবে ইউসুফ গাজীর বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নিজেদের স্বার্থের চেয়ে দলের স্বার্থ সবার আগে দেখতে হবে। নিজেদের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে কিন্তু কোন অবস্থাতেই প্রতিহিংসা থাকা যাবে না। দলীয় সভানেত্রীর সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই।
তিনি আরো বলেন, আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, আর এর সুফল পুরো জাতি ভোগ করবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু কুচক্রি মহল কুৎসা রটাচ্ছে। আমরা এক অভিন্ন ও ঐকবদ্ধ। এসব পোস্ট দেখে কেউ বিভ্রান্ত হবেন না। যারা এসব করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।
জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলালের পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ড. শামছুল হক ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আলহাজ মো. ইউছুফ গাজী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জি. আব্দুর রব ভূঁইয়া, যুগ্ম সাধারন সম্পাদক আহসান উল্যাহ আখন্দ, অ্যাড. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলহাজ তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, শাহির হোসেন পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদ আলম মিল্টন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবু নাসের বাচ্চু পাটওয়ারী, সদস্য নুরুল ইসলাম নাজিম দেওয়ান, গাজী মো. মাইনুদ্দিন, কামরুজ্জামান মিন্টু, সাইয়্যেদুল ইসলাম বাবু, ওহাব জমাদার প্রমুখ।
সভার শুরুতেই জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ইউসুফ গাজীকে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
১৫ সেপ্টেম্বর, ২০২২।
