ওচমান গনি পাটওয়ারীর মনোনয়নপত্র দাখিল

স্টাফ রিপোর্টার
জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন চাঁদপুরের প্রথম নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান ও সদ্য সাবেক আলহাজ ওচমান গনি পাটওয়ারী। বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় তিনি শুভাকাক্সক্ষীদের সাথে নিয়ে জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন। তার মনোনয়নপত্র গ্রহণ করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কামরুল হাসান এবং সহকারী রিটানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন।
জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলহাজ ওচমান গনি পাটওয়ারী সাংবাদিকদের বলেন, আমি আশা করছি আসন্ন জেলা পরিষদ নির্বাচন উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে সম্পন্ন হবে। আমি বিশ্বাস করি, স্বচ্ছ একটি নির্বাচন আমরা করতে পারবো। অবাধ, সুষ্ঠু এবং স্বচ্ছ একটি নির্বাচন উপহার দেওয়া একমাত্র আমাদের প্রধানমন্ত্রীর শেখ হাসিনার পক্ষেই সম্ভব। আমি সবার কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করি।
এসময় আলহাজ ওচমান গনি পাটওয়ারীর সাথে উপস্থিত ছিলেন সাবেক নির্বাচন কমিশনার শাহ নেওয়াজ, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী জিন্নাহ পাটওয়ারী, মুক্তিযোদ্ধা শেখ আব্দুল হাই, মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন।

১৫ সেপ্টেম্বর, ২০২২।