স্টাফ রিপোর্টার
বাংলাদেশ স্কাউটসের চাঁদপুর সদর উপজেলার ত্রৈবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হেলাল চৌধুরীর সভাপতিত্বে কাউন্সিলে স্কাউটসের বিভিন্ন কর্মকর্তারা বক্তব্য রাখেন।
পরে উত্তর শ্রীরামদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. শাহজাহান সিদ্দিকিকে কমিশনার, ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম প্রধানীয়াকে সম্পাদক, ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল বাবুলকে কোষাধ্যক্ষ এবং উত্তর বালিয়া দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামালকে যুগ্ম-সম্পাদক নির্বাচিত করা হয়। কাউন্সিলে চাঁদপুর সদর উপজেলার প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্কাউটস শিক্ষকরা উপস্থিত ছিলেন।
১৯ অক্টোবর, ২০২২।
