সার্ভার জটিলতা
সজীব খান
ওটিপি ও সার্ভার জটিলতায় চাঁদপুরে জন্মনিবন্ধনে চরম ভোগান্তি চলছে। প্রায় গত ২ সপ্তাহ ধরে চাঁদপুরে জন্মনিবন্ধন সনদ নিতে পারছেন না কেউ। এতে জন্মনিবন্ধন প্রত্যাশী তাদের বিভিন্ন কাজে জন্মনিবন্ধন সনদ না পেয়ে ভোগান্তিতে পড়েছেন। এর ফলে চরম অসন্তোষ দেখা দিয়েছে কমলমতি অভিভাবকসহ শিক্ষার্থীদের মাঝে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, সার্ভার জটিলতা শুধু চাঁদপুরেই নয়, সারাদেশেরই এমন সমস্যা রয়েছে।
জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ৫ তারিখ থেকে ওটিপি লগইন নিয়ে বেশি সমস্যা হচ্ছে। বিভিন্ন স্কুল-কলেজে শিক্ষার্থীদের ভর্তির জন্য জন্মনিবন্ধন প্রয়োজন হওয়ায় অভিভাবকসহ শিক্ষার্থীরা ছুটে যান ইউনিয়ন পরিষদে। সেখানে গিয়ে সার্ভার জটিলতায় জন্মনিবন্ধন না পাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন তারা।
ইউনিয়ন পরিষদগুলোতে জন্মনিবন্ধনে দায়িত্বে থাকা সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, জন্মনিবন্ধন করলে সংশোধনকারী ব্যবহৃত মোবাইলে অনেক সময় ওটিপি নম্বরের ম্যাসেজও যায়নি। নতুন জন্মনিবন্ধন করলে অনেক সময় ভুলগুলো সংশোধন করার সময় বেশি সমস্যায় পড়তে হচ্ছে। জন্মনিবন্ধনের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় থেকেও অনেক সময় সমস্যা সম্মুখীন হতে হয়।
এ বিষয়ে চাঁদপুর জেলা ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) সাধারণ সম্পাদক এমএ কুদ্দুছ রোকন জানান, সুরক্ষা পাওয়ার জন্য ওটিপির কাজ চলছে। ইউনিয়ন পরিষদের উদ্যোক্তারা ও অনেক সময় পরিষদের পাসওয়ার্ড জানে। তাদের কাছ থেকে বাহিরের দোকানররা ও পাসওয়ার্ড জানে। এতে পরিষদের মারাত্মক সমস্যা হয়। অনেক সচিব ও কাজ জানে না। সে কারণেও পাসওয়ার্ডের সমস্যা হয়। সে সমস্যা যাতে না হয় সেজন্য জন্মনিবন্ধনের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় থেকেই এ সমস্যা হচ্ছে, এটা সারা বাংলাদেশেই। এটা সরকারের ভালো উদ্যোগ, তবে এ সমস্যা সমাধান হয়ে যাবে।
১৪ ফেব্রুয়ারি, ২০২৩।
