কচুয়ায় খোলা আকাশের নিচে ইউপি সদস্যা

বসতঘর পুড়ে ছাই

স্টাফ রিপোর্টার
কচুয়ায় ভয়াবহ অগ্নিকা-ে ইউপি সদস্য তাহমিনা আক্তারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত রোববার মধ্যরাতে উপজেলার সদর ইউনিয়নের বদরপুর গ্রামের বারেক মাস্টারের বাড়িতে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। অগ্নিকা-ে গৃহে থাকা নগদ দেড় লাখ টাকা ও মালামালসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ইউপি সদস্য তাহমিনা আক্তার জানান।
ক্ষতিগ্রস্ত ইউপি সদস্য তাহমিনা আক্তার ও স্থানীয়রা বলেন, মধ্যরাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরবর্তীতে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ওই গৃহের মালামাল ও নগদ টাকাসহ সব পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকা-ে ইউপি সদস্য তাহমিনা আক্তারের বসতঘর পুড়ে যাওয়ায় তার অসুস্থ স্বামী আলম মিয়া, বৃদ্ধা শাশুড়ি ও তিন সন্তান নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন তিনি।
খবর পেয়ে ইউপি চেয়ারম্যান খন্দকার আরিফুজ্জামান ও ইউপি সদস্য ওবায়েদ উল্যাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

১৪ ফেব্রুয়ারি, ২০২৩।