হাজীগঞ্জ পৌর মেয়র ও কাউন্সিলরের বিরুদ্ধে মামলা খারিজ

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর মিনু আক্তার কর্তৃক পৌর মেয়র ও ৭নং ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে করা মামলাটি খারিজ করে দিয়েছেন আদালত। শনিবার (১১ মার্চ) সংবাদকর্মীদের বিষয়টি জানান প্যানেল মেয়র-১ ও ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ জাহিদুল আযহার আলম বেপারী।
এ দিন বেলা ৩টায় পৌরসভা সভাকক্ষে সংবাদকর্মীদের তিনি জানান, পৌরসভার ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর মিনু আক্তার গত ১৭ নভেম্বর পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন ও ৭নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী মনির হোসেনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন।
ওই মামলায় (নং-৩৫৩/২০২২) পৌর মেয়র ও কাউন্সিলরের বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কর্তৃক তদন্ত প্রতিবেদনের আলোকে অভিযোগের সত্যতা প্রতীয়মান না হওয়ায় গত ১ মার্চ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামলাটি খারিজ করে দেন।
মোহাম্মদ জাহিদুল আজহার আলম বেপারী বলেন, সংরক্ষিত নারী কাউন্সিলর মিনু আক্তার রাজনৈতিক স্বার্থ হাসিল ও উদ্দেশ্য প্রণোদিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নিজস্ব আইডিতে দফায় দফায় পোস্ট ও লাইভ এবং মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে পৌর মেয়র ও কাউন্সিলরের ভাবমূর্তি ক্ষুণœ করার লক্ষ্যে বানোয়াট ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেন। এছাড়াও মিনু আক্তার মিথ্যা অভিযোগ এনে পৌর মেয়র ও ৭নং ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। যা মাননীয় আদালত কর্তৃক খারিজের মাধ্যমে সত্যের জয় সুনিশ্চিত হলো। এ সময় মিনু আক্তারের এমন অনাকাক্সিক্ষত, অনভিপ্রেত এবং জনপ্রতিনিধি হিসাবে শৃঙ্খলা পরিপন্থি কর্মকা-ে হাজীগঞ্জ পৌরসভা ও মেয়রের ভাবমূর্তি ক্ষুণœ করায় পৌরসভা ও পৌর পরিষদের পক্ষে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান প্যানেল মেয়র।
এ সময় প্যানেল মেয়র-২ ও ৯নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদ হোসেন ও প্যানেল মেয়র-৩ ও সংরক্ষিত নারী কাউন্সিলর-১ রোকেয়া বেগম, সংরক্ষিত নারী কাউন্সিলর-৪ নাজমুন নাহার ঝুমু, কাউন্সিলর মাইনুদ্দিন মিয়াজী, আলাউদ্দিন মুন্সী, সুমন তপদার, মো. শাহআলম, কাজী মনির হোসেন, সাদেকুজ্জামান মুন্সী, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সফিকুর রহমান, সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমানসহ পৌর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া প্রেসক্লাবের সিনিয়র সদস্য মো. হাবিবুর রহমান, খালেকুজ্জামান শামীম, মহিউদ্দিন আল আজাদ, কামরুজ্জামান টুটুল, এনায়েত মজুমদার, খন্দকার আরিফ, শাখাওয়াত হোসেন শামীম, জহিরুল ইসলাম জয়সহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

১২ মার্চ, ২০২৩।