৪ লাখ শিক্ষার্থীকে ট্যাব প্রদান করা হবে
……শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি
সজীব খান
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, শিক্ষা কার্যক্রমে মেধাবী শিক্ষার্থীদের ট্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ট্যাব সম্পূর্ণ শিক্ষা কার্যক্রমে ব্যবহার হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের হাতে ট্যাব তুলে দিয়েছেন। ট্যাবসমূহের বিষয়গুলো তোমাদের বুঝতে হবে। আদমশুমারির জন্য সরকার এ ডিজিটাল প্রদ্ধতি চালু করেছে। সারা দেশে ৪ লাখ শিক্ষার্থী ট্যাব ব্যবহার করবে। সরকার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জন্য শিক্ষার্থীদের হাতে ট্যাব তুলে দিয়েছে।
গতকাল বুধবার দুপুর ২টায় চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জনশুমারি ও গৃহগণনা-২০২১ প্রকল্পের ট্যাবসমূহ মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি আরো বলেন, অপচয় রোধ করার জন্য প্রধানমন্ত্রী এ উদ্যাগ হাতে নিয়েছেন। মেধাবী শিক্ষার্থীরা জ্ঞান অর্জনে ট্যাবকে কাজে লাগাবে। ট্যাব দিয়ে ফ্যাসবুকে সময় না কাটিয়ে শিক্ষা কার্যক্রমে সময় দিতে হবে। আমাদের ভাষাটা শিখতে হবে, গুণতে পারতে হবে। ডিজিটাল এ যুগে কম্পিউটার না চালাতে পারলে অনেক পিছিয়ে থাকতে হবে। ৪র্থ শিল্প বিপ্লবে নতুন পদ্ধতি শিখতে হবে। ভালোভাবে সময় কাজে লাগাতে হবে, সুন্দরভাবে লেখাপড়া করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজের সভাপতিত্বে এবং সিএ মামুনের পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা পরিসংখ্যান অফিসার আজাদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াছির আরাফাত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইউব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক অ্যাড. রনজিত রায় চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ, মহিলা আওয়ামী লীগ নেত্রী অধ্যাপিকা মাসুদা নূর খান, সদর উপজেলা পরিসংখ্যান অফিসার বিপ্লব চক্রবর্তী প্রমুখ।
০৬ এপ্রিল, ২০২৩।
