স্টাফ রিপোর্টার
দৈনিক ইল্শেপাড়ের প্রধান উপদেষ্টা এবং মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, দৈনিক ইল্শেপাড়ের সম্পাদক ও প্রকাশক মো. মিজানুর রহমানের মা জাহান আরা বেগম অসুস্থ হয়ে পড়েছেন। তিনি বর্তমানে ঢাকার মহাখালীস্থ ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার (৯ এপ্রিল) তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
মায়ের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন একমাত্র ছেলে দৈনিক ইল্শেপাড়ের সম্পাদক ও প্রকাশক মো. মিজানুর রহমান। তিনি বলেন, মা বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল। তিনি মতলববাসীর কাছে মায়ের দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
এদিকে, দৈনিক ইল্শেপাড়ের প্রধান উপদেষ্টা জাহান আরা বেগমের আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতার জন্য ইল্শেপাড় পরিবারের পক্ষে দোয়া চেয়েছেন প্রধান সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন।
১০ এপ্রিল, ২০২৩।
