চট্টগ্রামে বিশ্ব পোলিও দিবস উদযাপন

পোলিওমুক্ত বিশ্ব গড়তে রোটারীর ভূমিকা অনন্য
….. একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক এম এ মালেক

স্টাফ রিপোর্টার
বিশ্ব পোলিও দিবস উদযাপন উপলক্ষে রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮২, বাংলাদেশের উদ্যোগে এবং রোটারী ক্লাব অব চিটাগাং সুগন্ধার স্বাগতিকতায় এক অনুষ্ঠান মঙ্গলবার (২৪ অক্টোবর) ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, চট্টগ্রাম কেন্দ্রে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
বিশ্ব পোলিও দিবস উদযাপন অনুষ্ঠানের চেয়ার সিপি আবু হাসনাত চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক একুশে পদকপ্রাপ্ত এম এ মালেক। অনুষ্ঠান উদ্বোধন করেন ডিস্ট্রিক্ট গভর্নর রোটা. ইঞ্জি. মো. মতিউর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান ইঞ্জি. এমএ রশিদ, ডিস্ট্রিক্ট ফার্স্ট লেডী রোটা. পিপি শামিনা ইসলাম, ডিস্ট্রিক্ট লার্নিং ফেসিলিটেটর রোটা. পিডিজি এম এ আহাদ, ডিস্ট্রিক্ট গভর্নর (২০২৫-২৬) রোটা. ডা. মইনুল ইসলাম মাহমুদ, ডিস্ট্রিক্ট পোলিও প্লাস কমিটির চেয়ার রোটা. পিপি রইস আব্দুর রব, প্রোগ্রাম এডভাইজার পাস্ট ডিস্ট্রিক্ট সেক্রেটারী রোটা. সিপি মোহাম্মদ শাহজাহান, ডিস্ট্রিক্ট সেক্রেটারী রোটা. মোহাম্মদ আকবর হোসেন, এক্সিকিউটিভ ডিস্ট্রিক্ট সেক্রেটারী রোটা. শামসুল আলম রিপন, ইভেন্ট মেম্বার সেক্রেটারী রোটা. সিপি মো. নজরুল ইসলাম নান্টু, এরিয়া ডাইরেক্টর রোটা. সিপি জাহেদা আক্তার মিতা।
এসময় আরো উপস্থিত ছিলেন জোনাল কো-অর্ডিনেটর রোটা. পিপি মো. দিদারুল ইসলাম, রোটা. পিপি ফখরুল আলম পাটোয়ারী বিপু, রোটা. পিপি জামাল উদ্দিন আহমেদ, আয়োজক ক্লাব প্রেসিডেন্ট রোটা. মরিয়ম লিজা, রোটা. পিপি ফারহানা হাসনাত, রোটা. পিপি তৌসিফ রেজা, রোটা. পিপি সাহাদাৎ হোসেন, বিভিন্ন ক্লাবের প্রেসিডেন্টবৃন্দ, রোটার‌্যাক্টর, ইন্টার‌্যাক্টরসহ বিভিন্ন ক্লাবের পাঁচ শতাধিক সদস্য।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, পোলিওমুক্ত বিশ্ব গড়তে রোটারীর ভূমিকা অনন্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, রোটারী ও সহযোগী সংগঠনের কল্যাণে পোলিও আজ পৃথিবী থেকে বিলুপ্তির পথে। রোটারিয়ানরা সমাজের অবহেলিত জনগোষ্ঠীর কথা চিন্তা করে তাদের কল্যাণে কাজ করে। মানুষের মুখে হাসি ফোটানো প্রকৃত মানব সেবা যা রোটারিয়ানরা করে যাচ্ছে।
ডিস্ট্রিক্ট গভর্নর রোটা. ইঞ্জিনিয়ার মো. মতিউর রহমান বলেন, বর্তমানে বিশ্বের দু’টি দেশ পাকিস্তান ২টি ও আফগানিস্তানে ৫টি পোলিও রোগী আছে। আশা করছি ২০২৬ সালের মধ্যে বিশ্ব থেকে পোলিও নির্মূল করা সম্ভব হবে। পোলিও মুক্ত বিশ্ব গড়া রোটারীর অঙ্গীকার। পোলিও নির্মূলে রোটারিয়ানরা স্বপ্রণোদিত হয়ে মুক্ত হস্তে দান করায় সুবিধাবঞ্চিত মানুষ উপকার পাচ্ছেন।

২৫ অক্টোবর, ২০২৩।