চাঁদপুরে তাল গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন

বজ্রপাত কমাতে তাল গাছের চারা রোপণের বিকল্প নেই
……..জেলা প্রশাসক কামরুল হাসান

সজীব খান
‘গাছ লাগান পরিবেশ বাঁচান’ জেলা প্রশাসক সম্মেলন-২০২৩ এ প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত নির্দেশনার আলোকে চাঁদপুর জেলায় তাল গাছের রোপণ কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় চাঁদপুর জেলায় ২৫ হাজার তালগাছ রোপণ কর্মসূচি শুরু করেন জেলা প্রশাসক কামরুল হাসান। চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নে তাল গাছের রোপণ করে তিনি কর্মসূচির উদ্বোধন করেন।
তিনি তার বক্তব্যে বলেন, জেলা প্রশাসক সম্মেলন-২০২৩ প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত ২৫ দফা নির্দেশনার আলোকে তাল গাছে কার্বনের স্তর বেশি থাকায় তা বজ্রপাত নিরোধে সহায়তা করে। এ ছাড়াও ভূমিক্ষয়, ভূমিধস, ভূগর্ভস্থ পানির মজুত বৃদ্ধি ও মাটির উর্বরতা রক্ষা করে। সর্বোপরি, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ রেখে যাওয়ার প্রত্যয়ে তাল গাছের চারা রোপনের বিকল্প নেই।
তিনি বলেন, বজ্রপাত কমাতে তালগাছের চারা রোপণের বিকল্প নেই। চাঁদপুর জেলায় ২৫ হাজার তাল গাছের চারা রোপণ করার উদ্যোগ নিয়েছি। এ কর্মসূচিটি অনেক আগে থেকেই শুরু হয়েছে। আমরা চাঁদপুর সদর উপজেলা আশিকাটি ইউনিয়নের জেলা কারাগারের সামনে থেকে রোপন শুরু করেছি। এখান থেকে লাগানো উদ্দেশ্যে হচ্ছে, এ জেল খানায় অনেক মানুষ তাদের স্বজনদের দেখতে আসে, তারা এ কর্মসূচি দেখে যেন নিজেরা উদ্বুদ্ধ হয়। তালের চারা রোপন করে। এটা যে কোন স্থানে লাগানো যায়, একটি গাছ লাগালে সারা জীবন থাকবে। কেয়ামত পর্যন্ত থাকবে তা নয়, যে কোন সময় কাটা যেতে পারে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হতে পারে। আমরা এ কর্মসূচির শুরু করেছি একটি আন্দোলন হিসেবে। মূলত আমাদের চাঁদপুর জেলা একটি নদী প্রবন জেলা, নদীর তীরবর্তী এলাকায় যারা বসবাস করেন তারা যদি তালগাছ রোপন করে। তাহলে বিভিন্ন দুর্যোগ মোহাবেলায় কাজে আসবে। তাল গাছে অনেক শিকড় হয়, এ শিকড় অনেক মাটি ধরে রাখতে সহযোগিতা করে। এখনো গাছ লাগানোর সময় আছে, বৃষ্টি আছে। এখন গাছ লাগিয়ে পরিচর্যা করলে দ্রæত বড় হবে, আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা হবে।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, জেলার মনির হোসেন, জেল সুপার ফোরকান ওয়াহিদ, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্যাহ, আশিকাটি ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন পাটওয়ারী, ইউপি সচিব আবু বকর মানিক, আশিকাটি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম দিদার, ওয়ার্ড সদস্য দুলাল মাল, সোহাগ খান, মহসিন মৃধা, বিল্লাল বেপারী, বিল্লাল মাল, সামছুল হক প্রধানীয়া, আলফু খান, সংরক্ষিত মহিলা সদস্য শিল্পী বেগম, আয়শা বেগম, আশিকাটি ইউনিয়ন যুবলীগের আহŸায়ক সেলিম মাল, যুগ্ম আহŸায়ক মামুন মাল, শাহ আলম গাজী, আশিকাটি ইউনিযন ভূমি অফিসের অফিস সহায়ক নাজমুল হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

২৫ অক্টোবর, ২০২৩।