নিজেদের গড়ে তুলে মানবকল্যাণে কাজ করতে হবে
….মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি
মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে মাধ্যমিক পর্যায়ের ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও মাদরাসা) ১৮০ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) উপজেলার অস্বচ্ছল পরিবারের শিক্ষার্থীদের হাতে বাইসাইকেলগুলো তুলে দেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।
শিক্ষা প্রতিষ্ঠান থেকে দূরবর্তী শিক্ষার্থীদের পড়ালেখায় মনোনিবেশ ও নিজেদেরকে আত্ম-নির্ভরশীল করে তুলতে শিক্ষার্থীদের মাঝে ধারাবাহিক বাইসাইকেল বিতরণ কার্যক্রমের অংশ হিসাবে এ দিন ১৮০ শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেজর অব. রফিকুল ইসলাম বলেন, বাংলাদেশে আমরাই প্রথম শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ কার্যক্রম শুরু করেছি এবং এই সাইকেল বিতরণের মাধ্যমে একটি দিক-নির্দেশনা দিতে সক্ষম হয়েছি। যার ফলে আমাদেরকে (হাজীগঞ্জ-শাহরাস্তি) অনুকরণ ও অনুসরণ করে দেশের বিভিন্ন জেলা ও উপজেলাসহ বিভিন্ন সংস্থা, এমনকি একটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের মাঝেও সাইকেল বিতরণ করেছে।
তিনি বলেন, মানুষ স্বপ্ন দেখে এবং সেই স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করে। এই সাইকেলে মাধ্যমে শুধুমাত্র দূরের পথ অতিক্রম করা নয়, সাইকেল আমাদের বেগের আবেগ এনে দিয়েছে। অর্থাৎ আমি জীবনকে শ্লো (ধীরগতি) দেখতে চাই না, বেগের আবেগ দেখতে চাই। এতে দ্রæত সীমানা অতিক্রম করে বহদূর যেতে চায়। তাই এই সাইকেল বিতরণের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে আমি সেই আবেগের উন্মাদনা সৃষ্টি করতে চাই।
শিক্ষার্থীদের উদ্দেশে মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম আরো বলেন, তোমাদের মধ্যে বেগের আবেগ আনতে চাই। যে জীবনে বেগ আছে, সেই জীবনে আমি আবেগ আনতে চাই। সেই আবেগ নিয়ে তুমি তোমার জীবনকে গড়ে তুলবে। সুন্দরের স্বপ্ন দেখবে। সাইকেল বিতরণের মধ্য দিয়ে সেই স্বপ্ন বাস্তবায়নের পথ আমি খুলে দেব। আমরা চাই, তোমরা নিজেদের জীবনকে গড়ে তুলে মানব কল্যাণে কাজ করবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌ. মো. জাকির হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান হাজি জসিম উদ্দিন।
এসময় আরো বক্তব্য দেন ইউপি চেয়ারম্যানদের পক্ষে সদর ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম বেপারী, শিক্ষকদের পক্ষে টংগিরপাড় হাটিলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইসমাঈল হোসেন সরদার, সাইকেলপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার্থী মোহছেনা আক্তার, ইশরাত জাহান, মো. ফরহাদ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার ও মজিবুর রহমান মজিব, সাবেক ইউপি চেয়ারম্যান জাকির হোসেন লিটু, উপজেলা যুবলীগের আহŸায়ক মো. মাসুদ ইকবাল, সিনিয়র যুগ্ম আহŸায়ক জাকির হোসেন সোহেল, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বিসহ অন্যান্য সরকারি কর্মকর্তা, দলীয় নেতৃবৃন্দ ও ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক এবং সাইকেলপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তমের উদ্যোগে এ পর্যন্ত উপজেলার প্রায় সহ¯্রাধিক শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। আগামিতেও শিক্ষার্থীসহ শিক্ষক, মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও গ্রাম পুলিশসহ অন্যদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হবে।
২৫ অক্টোবর, ২০২৩।
