স্টাফ রিপোর্টার
চাঁদপুরে মহান বিজয় দিবস উপলক্ষে স্মার্ট বাংলাদেশ স্মার্ট ক্রীড়াঙ্গন স্লোগানে বর্ণাঢ্য র্যালি বের হয়েছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামের সামনে থেকে বের হয়ে ইলিশ চত্বর হয়ে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
র্যালিতে নেতৃত্ব এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি কামরুল হাসান। তিনি তাঁর বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গঠন হবে। আমরা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। একই সাথে আমাদের ক্রীড়াঙ্গনকে স্মার্ট হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছি।
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার তারিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, কোষাধ্যক্ষ আবু নাসের বাচ্চু পাটোয়ারী, কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাড. সেলিম আকবর, মনোয়ার হোসেন চৌধুরী, শাহির হোসেন পাটোয়ারী, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাড. হেলাল হোসাইন, তপন চন্দ, ফেরদৌস মোর্শেদ জুয়েল, ক্রিকেট কোচ শামীম ফারুকী, ফুটবল কোচ ইউসুফ বকাউল, জেলা ক্রিকেট আম্পায়ার এন্ড স্কোরার সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. বিশ্বজিৎ কর রানা, ভাই ভাই স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা মিজানুর রহমান খান বাদলসহ বিভিন্ন ক্লাবের কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও সদস্যসহ সাবেক খেলোয়াড়রা।
১৬ ডিসেম্বর, ২০২৩।
