স্টাফ রিপোর্টার
ভোট কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জন ও পুনঃনির্বাচনের দাবি জানিয়েছেন চাঁদপুর-৩ আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া। রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় তার অফিসে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ড. শামছুল হক ভূঁইয়া।
সংবাদ সম্মেলনে ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া বলেন, তিনি নির্বাচন প্রত্যাখান ও পুনঃনির্বাচনের দাবি জানিয়ে বিকেল সোয়া ৩টায় রিটার্নিং অফিসার বরাবর লিখিতভাবে জানিয়েছেন।
তিনি আরো বলেন, ভোটগ্রহণ শুরুর পর থেকে সকাল দুপুর ১টা পর্যন্ত ১২ থেকে ১৫ ভাগ ভোট পরেছে। এরপর দুপুর ১টার ভোট কারচুপি শুরু হয়। এতে প্রিজাইডিং কর্মকর্তারা পরোক্ষভাবে সহযোগিতা করেন। রামপুর ইউপি চেয়ারম্যান মামুন পাটওয়ারী, তরপুরচন্ডি ইউপি চেয়ারম্যান রাসেল গাজী, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শামীম খান, লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান সেলিম খান স্ব-স্ব ইউনিয়নে নৌকার পক্ষে সিলিং করেছেন। নির্বাচনের আগের দিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির মাধ্যমে প্রিজাইডিং অফিসাদের নিয়ে সভা হয় হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ে। আমি বিষয়টি রিটানিং কর্মকর্তাকে লিখিতভাবে জানালেও তিনি কর্ণপাত করেননি।
এছাড়া তিনি চাঁদপুর-৪ আসনের ৪/৫টি কেন্দ্রের ফলাফল বাতিল ও পুনঃনির্বাচনের দাবি জানান। তবে ঐ আসনের ফলাফলে তিনি কিছুটা সন্তোষ প্রকাশ করেন।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্তর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রোটা. মাহবুবুর রহমান সুমনের পরিচালনায় সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জি. আব্দুর রব ভূঁইয়া, যুগ্ম-সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক শাহআলম মিয়া ও শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী।
০৮ জানুয়ারি, ২০২৪।
