জন্মাষ্টমী উদযাপনে জেলা প্রশাসনের সভা

স্টাফ রিপোর্টার
জন্মাষ্টমী সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ আগস্ট) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রসাশক কামরুল হাসান।
তিনি তাঁর বক্তব্যে বলেন, আপনারা ধর্মীয় অনুষ্ঠান পালন করবেন। যার যার ধর্মানুযায়ী তা পালন করবেন। আমি চাঁদপুর থেকে চলে যাচ্ছি। হয়তো নতুন যিনি আসবেন তাকে আপনাদের এই ধর্মীয় উৎসব জন্মাষ্টমীতে পাবেন। আমাকে যেভাবে সহযোগিতা করেছেন তাকেও সহযোগিতা করবে। প্রবাদে আছে যায় দিন ভালো, আমি বলবো আসে দিন ভাল। কারণ চাঁদপুর জেলাবাসী অনেক ভাল।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একরামুল সিদ্দিকীর পরিচালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসিন আরাফাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত দেবনাথ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সিনিয়র সহ-সভাপতি নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী, যুগ্ম সম্পাদক গোপাল সাহা, সাংগঠনিক সম্পাদক লিটন সাহা, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরেশ চন্দ্র মালাকার, সাধারণ সম্পাদক কার্তিক সরকার, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধর, হাইমচর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিবেকলাল মজুমদার, মতলব উত্তর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, কচুয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ফণী, সারদাঞ্জলী ফোরামের সভাপতি রিপন সাহা, জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সহদেব দেবনাথ, মানিক লাল মজুমদারসহ জন্মাষ্টমী উদযাপনের বিভিন্ন ইউনিটের প্রধানরা।

২২ আগস্ট, ২০২৪।