সাহেদ হোসেন দিপু :
‘উৎপাদনমুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি’ এ প্রতিপাদ্য নিয়ে হাইমচরে উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের যৌথ উদ্যোগে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৪৬তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। গতকাল শনিবারজাতীয় সমবায় দিবস উপলক্ষে উপজেলা পরিষদ হতে একটি র্যালি বের হয়ে উপজেলা সদর আলগী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা সমবায় সহকারী পরিদর্শক মো. শফিউদ্দিন।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুর হোসেন পাটওয়ারী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মো. হাফিজুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমবায় চেয়ারম্যান মো. রেজাউল করিম রেজু পেদা। এসময় প্রশাসনিক ও সমবায় অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
