ফরিদগঞ্জে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট
মশিউর রহমান/রুহুল আমিন স্বপন :
যুব সমাজকে মাদক থেকে দূরে রেখে ক্রীড়ামুখী করার লক্ষ্যে জেলাব্যাপী আন্তঃজেলা মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের অংশ হিসেবে উপজেলার দু’টি ইউনিয়নে খেলা অনুষ্ঠিত হয়েছে। গত ৩ নভেম্বর বিকালে রূপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন সুবিদপুর পশ্চিম ইউনিয়নকে ৫-২ গোলে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। খেলার মাঠে আইন-শৃঙ্গলা নিয়ন্ত্রণ রাখতে এসময় এসআই এম শামীম, মো. মোবারক হোসেন, মো. মেহেদি হোসেন, মো. আনিছুর রহমানসহ থানার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন আন্তঃজেলা মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের ফরিদগঞ্জ উপজেলার সদস্য সচিব মো. সুলতান আহম্মদ রিপন, রূপসা উত্তর ইউনিয়ন আ’লীগ সভাপতি আলহাজ মো. নাজিমুদ্দিন পাটওয়ারী, অধ্যক্ষ মাও. মো. মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুর রহিম কমান্ডার, মো. দেলোয়ার হোসেন পাটওয়ারী, রূপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো. হোসেন মিন্টু পাটওয়ারী, ইউপি সদস্য মো. সফিকুর রহমান, মো. মনির হোসেন, নারী সদস্যাবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও ক্রীড়াপ্রেমিক সংগঠক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলা উপভোগ করার জন্য হাজার হাজার দর্শকের উপস্থিতিতে খেলাকে আকর্ষণীয় করে তোলে। এরপর মধ্যে পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের দর্শক ছিল পুরো মাঠ জুড়ে। পাইকপাড়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ইউপি সদস্য মো. আলী হায়দার উজ্জ্বল মেম্বারের নেতৃত্বে বিশাল মোটর শোভাযাত্রা, বাদ্যযন্ত্র, ভুভুজোলা, নেচে-গেয়ে, শ্লোগান দিয়ে মাঠে প্রবেশ করে। খেলা শেষেও বিজয়োল্লাসে তারা র্যালি নিয়ে উপজেলা সদর ফরিদগঞ্জ হয়ে গাজীপুর, কতলী বাজারে গিয়ে জয় উল্লাসের সমাপ্তি করে।
খেলায় রেফারী হিসেবে দায়িত্ব পালন করেন মো. ফরহাদ হোসেন ও সহকারী মো. এমরান হোসেন, মো. রুহুল আমিন। খেলার ধারাভাষ্য প্রচার করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক মো. শাহরিয়ার হোসেন রোকন ও মাইদুল ইসলাম।
