মতলব সূর্যমূখী কচি কাচাঁর মেলার ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 

মতলব সূর্যমূখী কচি কাচাঁর মেলার ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। -ইলশেপাড়

মাহফুজ মল্লিক :
ঐতিহ্যবাহী মতলব সূর্যমূখী কচি কাঁচার মেলার ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার সকাল ১০টায় মেলা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করেন সংগঠনের সভাপতি মো. মাকসুদুল হক বাবলু। এরপর সদস্যরা শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করেন সংগঠনের শিশু সদস্য চৌধুরী নিসা মেহনাজ। শপথ শেষে বিপুলসংখ্যক শিশু সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মো. মাকসুদুল হক বাবলু। পরে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি মতলবের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সর্বশেষে অনুষ্ঠিত হয় শিশু সদস্যদের অংকিত চিত্র প্রদর্শনী। চিত্র প্রদর্শনীতে সংগঠনের সদস্য, ভাই বোন, সংগঠনের পরিচালিত স্কুলদয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সব শ্রেণির মানুষের ভিড় পরিলক্ষিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রোটা. মো. মোফাজ্জল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি দেওয়ান রেজাউল করিম, মো. জাকির হোসেন, প্রবীণ সদস্য মুহাম্মদ আবদুল কাইউম খান, দ্বিজেন দাস, ফারুক বিন জামান, মতলব ডিগ্রি কলেজের অধ্যাপিকা আইনুন নাহার কাদরী, তরুণ সদস্য এস এম সেলিম, মোস্তফা কাদরী, কচি-কাচাঁ প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদল, কচি-কাচাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সোবহান, মতলব প্রেসক্লাবের সভাপতি রোটা. গোলাম সরওয়ার সেলিম, সাধারণ সম্পাদক রোটা. শ্যামল চন্দ্র দাস, সংগঠনের প্রবীণ সদস্য বিমল চন্দ্র দে, শ্যামল ভট্টাচার্য্য, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহিনা মজুমদার রতœা, রিয়াদুল আলম রিয়াদ, কামরুল হাসান নিপু, তরুন সদস্য রোটা. উত্তম ঘোষ, মোহাম্মদ হোসেন, রিনা বনিক, মো. নেছার উদ্দিন, স্কুলদয়ের শিক্ষক অভিভাবক ও সুধীজন।