সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযান বাস্তবায়নে
স্টাফ রিপোর্টার :
চাঁদপুর পৌর ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকেলে পুরাণবাজারস্থ চাঁদপুর ইউনানী তিব্বীয়া কলেজে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ ঘোষ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, সহ-সভাপতি হাজি আবুল কাশেম গাজী, শ্রম বিষয়ক সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু মাঝি, দপ্তর সম্পাদক এমরান হোসেন সেলিম।
ওয়ার্ড আ.লীগের সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র ছিদ্দিকুর রহমান ঢালীর সভাপতিত্বে এবং পৌর আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর ভূঁইয়ার পরিচালনায় বক্তব্য রাখেন ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক খায়ের মিজি।
এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড আ.লীগের সহ-সভাপতি নাজির পাটওয়ারী, রেজ্জাক মোল্লা, বিশ্বনাথ বণিক, মমিন বেপারী, খালেক হাওলাদার, যুগ্ম-সাধারণ সম্পাদক তাহের শেখ, আলমগীর বেপারী, সাংগঠনিক সম্পাদক আলমগীর গাজী, সহ-সাংগঠনিক সম্পাদক ভাষণ ঘোষ, দপ্তর সম্পাদক মুক্তার হাওলাদার, সহ-দপ্তর সম্পাদক জাহাঙ্গীর দেওয়ান, প্রচার সম্পাদক মহোর আলী বেপারী, সহ-প্রচার সম্পাদক দুদু শেখ, কোষাধক্ষ ইউসুফ মিজি, সহ-কোষাধক্ষ সিরাজ বেপারী, মহিলা বিষয়ক সম্পাদক বিউটি বেগম, আইন বিষয়ক সম্পাদক হানিফ দিদার, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মনছুর মিয়া, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মিজান বরকন্দাজ, ধর্ম বিষয়ক সম্পাদক মিজান গাজী, বন ও পরিবেশ সম্পাদক রফিক মুন্সি প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, সকলকে ভেদাভেদ ভুলে গিয়ে এক হয়ে কাজ করতে হবে। আওয়ামী লীগের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে। নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। মাদকসেবক-বিক্রেতা, রাষ্ট্রবিরোধী ও রাজাকারদের কোনভাবে যেন সদস্য হতে না পারে সেদিকে বিশেষ নজর রাখতে হবে। জাতির জনকের সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ মানুষের দল। এই দল ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়, মানুষের উন্নয়ন হয়।
