ফরিদগঞ্জে বীজ ও সার বিতরণ

ফরিদগঞ্জ ব্যুরো :
ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন। গতকাল বুধবার দুপুুরে উপজেলা মিলনায়তনে বীজ ও সার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করেন সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া। এ সময় তিনি কৃষকের মাঝে সরিষা, ভূট্টা, বিটি বেগুন ও গ্রীষ্মকালীন মুগ’র বীজ এবং সার প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাহেদ সরকার, ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নূরুন্নবী নোমান ও উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মাহবুবু-উর-রহমান।