চাঁদপুরে ৫ বিদ্যালয় পরিদর্শন : কুমিল্লা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক

সজীব খান :
চাঁদপুরে ৫ বিদ্যালয় পরিদর্শন করলেন কুমিল্ল¬া শিক্ষা বোডের পরিদর্শক প্রফেসর মো. ইলিয়াছউদ্দিন। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় তিনি চাঁদপুরে এসে বিদ্যালয়ের এফডিআরসহ সকল কাগজপত্র দেখেন। বিদ্যালয়গুলো হলো- আশিকাটির সেনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়, আক্কাস আলী উচ্চ বিদ্যালয়, পুরাণবাজার মধুসদন উচ্চ বিদ্যালয়, লেডি প্রতিমা বালিকা উচ্চ বিদ্যালয় ও মনিহার জি এম বালিকা উচ্চ বিদ্যালয়।
এ সময় উপস্থিত ছিলেন সেনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. বিল¬াল হোসেন পাটওয়ারী, প্রধান শিক্ষক এইচ এম আবদুল আজিজ, আক্কাস আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোফরান হোসেন, পুরাণবাজার মধুসদন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গনেশ সাহা, লেডি প্রতিমা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরর্শেদা ইয়াছমিন, মনিহার জি এম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস আক্তার।