মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
সব রাজনৈতিক দলসহ সর্বস্তরের জনসাধারণের একমাত্র দাবি সহায়ক সরকার। গণতন্ত্র রক্ষা এবং দেশ ও জাতীর চাওয়া-পাওয়া পূরণ করতে হলে গণতান্ত্রিক সরকার প্রয়োজন। রাষ্ট্র পরিচালনায় নির্দলীয় ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই গণতান্ত্রিক সরকার সম্ভব। স্বৈরতান্ত্রিক সরকার বা রাজনৈতিক দলের অধিনে নয়। গত সোমবার রাতে বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গ-সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য এমএ মতিন কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, সহায়ক সরকারের অধীনেই সংসদ নির্বাচন হতে হবে, কারো অধীনে নয়। জোর করে ক্ষমতায় থাকা যায় না। একটা সময় আসবে, যখন দেশের জনগণ ঘরে বসে থাকবে না। সেনাবাহিনী ও পুলিশ প্রশাসন তাদের পাশে থাকবে না। সেদিন তাদের ঘরে ফিরে যেতে হবে।
উপজেলা বিএনপির আহবায়ক ড. মো. আলমগীর কবির পাটওয়ারীর সভাপতিত্বে হাজীগঞ্জ পূর্ব বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দিলদার হোসেন কিসলু, শাহরাস্তি পৌর বিএনপির আহ্বায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম, হাজীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক আবুল বাসার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পৌর ৬নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ আবু বকর সিদ্দিক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন মৃধা, পৌর যুবদলের আহ্বায়ক আব্দুল আউয়াল সর্দার।
পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মনির হোসেন ভূইয়ার পরিচালনায় এ সময় আরো বক্তব্য রাখেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন পাটওয়ারী, হুমায়ন কবির, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু রায়হান মো. সোহেল, সদস্য সচিব জিসান আহম্মেদ সিদ্দিকী, পৌর সিনিয়র যুগ্ম আহ্বায়ক হান্নান তালুকদার। বক্তব্য শেষে প্রধান অতিথি দলীয় নেতৃবৃন্দকে নিয়ে তারেক রহমানের ৫৩ তম জন্মদিনের কেক কাটেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন মুন্সি, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ, সাবেক পৌর কাউন্সিলর এইচএম কবির খান, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, মনিরুজ্জামান পাটওয়ারী, সিদ্দিকুর রহমান, পৌর কৃষক দলের সভাপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহআলম, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি কবির হোসেন মজুমদার, পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সোহেল কাজী, ছাত্রনেতা এমরান, সৌরভসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
