চাঁদপুরে ডিবি’র অভিযানে ইয়াবাসহ যুবক আটক

 

স্টাফ রিপোর্টার :
চাঁদপুর জেলা ডিবি পুলিশের অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. হাসান বেপারী (২৭) নামে একজনকে আটক করা হয়েছে। গত মঙ্গলবার রাত সোয়া ১১টায় চাঁদপুর শহরের বাবুরহাট মডেল টাউন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ডিবি পুলিশ কার্যালয় সূত্রে জানা যায়, গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মো আহসানুজ্জামান লাবু মঙ্গলবার রাতে বাবুরহাট মডেল টাউন এলাকায় অভিযান চালায়। এসময় শহরের মিশন রোড় এলাকার চাঁন মিয়া বেপারীর ছেলে হাসান বেপারীকে ৬০ পিস ইয়াবাসহ আটক করে। আটক হাসান বেপারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।