
স্টাফ রিপোর্টার :
চাঁদপুর পৌর ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতক বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির প্রশিক্ষণ হলরুমে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ ঘোষ।
ওয়ার্ড আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি যুবরাজ চন্দ্র দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর মো. আলমগীর গাজীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, পৌর আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, সহ-সভাপতি হাজি নূরুল ইসলাম নূরু, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. দেবাশীষ কর মধু, দপ্তর সম্পাদক এমরান হোসেন সেলিম।
এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি ফোরকান খান, সোহেব হোসেন খলিফা, আলমগীর তালুকদার, খালেক মিজি, যুগ্ম-সাধারণ সম্পাদক মোবারক হোসেন গাজী, মারুফ মজুমদার, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক দেলু কাজী, তথ্য ও গবেষণা বিষযক সম্পাদক মো. মুকবুল গাজী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. ইউসুফ গাজী, দপ্তর সম্পাদক মো. সুলতান, ধর্ম বিষয়ক সম্পাদক বাবুল মিজি, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাফায়াত দেওয়ান, বন ও পরিবেশ সম্পাদক জাহাঙ্গীর রাড়ী, বিজ্ঞান ও প্রযুক্তি ইকবাল খান, মহিলা বিষয়ক সম্পাদক মমতাজ বেগম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আমিনুল হক মুন্সি, যুব ও ক্রীড়া সম্পাদক দুলাল লস্কর, শিক্ষা মানব সম্পদ কুদ্দুস সরকার, শ্রম বিষয়ক সম্পাদক ইব্রাহিম গাজী, সংস্কৃতিক সম্পাদক বিপ্লব মজুমদার, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক হিমাংসু রায়, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান গাজী, সেলিম খান, সহ-দপ্তর সম্পাদক বিপ্লব আচার্যী, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক খালেক কাজী, কোষাদক্ষ্য মো. মনির গাজী, সদস্য মাহবুবুর রহমান ফটিক, জয়নাল গাজী, দুলাল খা, আমির খন্দকার, আনোয়ার গাজী, আব্বাছ বরকন্দাজ, লোকমান বেপারী, শহীদ খলিফা, আমির বেপারী, বাসার খান, সিরাজ দর্জি, সালাউদ্দিন গাজী সুজন, অহিদুর রহমান, বিপ্লব চন্দ্র পাল, মির্জা মজিবুর রহমান, বাসু মোল্লা, ফারুক মিজি, সবুজ কাজী, রুহুল আমিন, আলমাছ প্রমুখ।
সভা শেষে ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মরহুম আবু বরকন্দাজ, উপদেষ্টা আবুল কাজী, সদস্য রুহুল আমিন ও জামাল খানের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি মসজিদের ইমাম মাও. আবুল কাশেম।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে। সকলকে ভেদাভেদ ভুলে গিয়ে এক হয়ে কাজ করতে হবে। নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। মাদকসেবক-বিক্রেতা, রাষ্ট্রবিরোধী ও রাজাকারদের কোনভাবে যেন সদস্য হতে না পারে সেদিকে বিশেষ নজর রাখতে হবে। জাতির জনকের সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ মানুষের দল। এই দল ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়, মানুষের উন্নয়ন হয়।
