কচুয়ায় আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা


সাইফুল মিজান/আহসান হাবীব সুমন :
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর মেমোরী অব দা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভূক্ত হওয়ায় কচুয়ায় আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করা হয়েছে। বর্ণাঢ্য শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলানায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজের সভাপতিত্বে ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসাদুল হাসানের পরিচালনায় আলোচনা সভায় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. হেলাল উদ্দিন, কচুয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ মাহবুুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধরী সোহাগ, উপজেলা ভাইস চেয়ারম্যান সালমা সহীদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলহাজ জাবের মিয়া, কৃষি কর্মকর্তা মো. আহসান হাবীব, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হায়দার আলী ও পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সাদেক উল্যাহ মুন্সী প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।