
মতলব দক্ষিণ ব্যুরো :
মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম গিয়াস উদ্দিন বলেছেন, আগামি নির্বাচনে নৌকার বিজয়ের লক্ষে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। তাই গ্রামের প্রতিটি ঘরে ঘরে উন্নয়নমূলক কাজের কর্মকা- পৌঁছে দিতে হবে। গত ২৫ নভেম্বর মতলব দক্ষিণের নায়েরগাঁও উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
নায়েরগাঁও উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. তছলিম আহমেদ মিয়াজির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. কামরুল মোল্লার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছমা আক্তার আঁখি, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান সেলিম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাজাহান সরকার, আজিজ পাটওয়ারী, যুগ্ম-সম্পাদক ডা. নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের, মজিবুর রহমান, শরিফুল ইসলাম মাস্টার, আবুল পাটওয়ারী, শাহিনুর বেগম, শাহনাজ বেগমসহ নেতৃবৃন্দ।
সভায় ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টাবৃন্দ ও কার্যনির্বাহী সংসদের সব কর্মকর্তা ও সদস্যবৃন্দের সদস্য পদ নবায়ন করা হয়।
