
প্রেস বিজ্ঞপ্তি :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার’ -এ অন্তর্ভুক্তির মাধ্যমে ‘বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যের’ স্বীকৃতি লাভের অসামান্য অর্জনকে উদযাপন উপলক্ষে জেডএইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গত ২৫ নভেম্বর বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বর থেকে আরম্ভ করে ক্যাম্পাস প্রদক্ষিণ করে আনন্দ শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের ফোয়ারার সামনে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের উপর আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক নুরুল করিম নাসিম, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং আইন বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মো. এমরান পারভেজ খান প্রমুখ। আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।
