
স্টাফ রিপোর্টার :
এনবিআরের সাবেক চেয়ারম্যান আলহাজ মো. গোলাম হোসেনকে কচুয়ায় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানিয়েছে। আগামি জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ মো. গোলাম হোসেন বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য পদ গ্রহণ করায় কচুয়ায় আওয়ামী লীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। বৃহস্পতিবার কচুয়া উপজেলার হাশিমপুরে পাথৈর, বিতারা, পশ্চিম সহদেবপুর, পূর্ব সহদেবপুর, কচুয়া সদর দক্ষিণ, কচুয়া উত্তর, কড়ইয়া ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সহ-সভাপতি মো. শাহদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম, কচুয়া সদর দক্ষিণ ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন লিটন, পশ্চিম সহদেবপুর ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সামাদ আজাদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান মিঠু, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, মো. সেলিম সরকার, পৌর আওয়ামী লীগের সদস্য মঞ্জুর আহমেদ সুজন, কামাল হোসেন আওয়ামী লীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মো. মোস্তফা ফখরুদ্দিন সরকার, কড়ইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এনামূল হক মিন্টু, চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়র আহসান হাবীব, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আলমগীর পাটওয়ারী, আইন বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান লিটন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক মামুন চৌধুরী, পৌর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আলী আক্কাছ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জামাল হোসেন ফরাজী, সাইফ চৌধুরী রুবেল, রাশেদ, সাংগঠনিক সম্পাদক হোসাইন প্রধান, ছাত্রলীগ নেতা জিএম জোবায়ের হোসেন তালুকদার প্রমুখ।
এক প্রতিক্রিয়ায় আলহাজ মো. গোলাম হোসেন বলেন, কচুয়া উপজেলা আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মীদের সুসংগঠিত করে ২০১৮ সালের নির্বাচনে দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আমি আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেছি।
ওইদিন কড়ইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক মিন্টুর সভাপতিত্বে কড়ইয়া, পাথৈর, বিতারা, পশ্চিম সহদেবপুর, পূর্ব সহদেবপুর, কচুয়া সদর দক্ষিন ও কচুয়া উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন এনবিআরের সাবেক চেয়ারম্যান আলহাজ মো. গোলাম হোসেন।
