হাজীগঞ্জে বেগম রোকেয়া দিবস উদযাপন


হাজীগঞ্জ ব্যুরো :
হাজীগঞ্জে বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে। গতকাল শনিবার দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়–য়ার নেতৃত্বে র‌্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ই-সেন্টারে আলোচনা সভাস্থলে এসে শেষ হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রেকৌশলী ফুয়াদ আহসান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মমিনুল হক বকাউল, উপজেলা একাডেমিক সুপারভাইজার রঞ্জন চক্রবর্তী, হাজীগঞ্জ মডেল কলেজের অধ্যক্ষ ড. আলমগীর কবির পাটওয়ারী, হাজীগঞ্জ মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজের প্রভাষক মালেকা পারবিন প্রমুখ।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বেলচোঁ কারিমাবাদ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. মিজানুর রহমান আশ্রাফী, হাজীগঞ্জ মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান, হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন, রান্ধুনীমূড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাশেমসহ অন্যান্য সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।