
মাহফুজ মল্লিক :
মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে গতকাল শনিবার বেগম রোকেয়া দিবস পালিত হয়। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন এবং শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রধান উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সিভিল সার্জন ডা. মো. নূরুল ইসলাম, উপজেলা মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক সাবেক কমিশনার আছমা আক্তার আখি, মতলব মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে কুলসুম শেফা, জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক শিক্ষক নূরুন নাহার আক্তার বকুল।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা বেগম। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলওয়াত করেন উপজেলা পরিষদ জামে মসজিদের মুয়াজ্জিন মাও. মোজাম্মেল হক ও অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান রিপন। আলোচনা শেষে শ্রেষ্ঠ জয়িতাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
