নারায়ণপুর ডিগ্রি কলেজে মহান বিজয় দিবস পালন

নারায়ণপুর ডিগ্রি কলেজের উদ্যোগে মহান বিজয় দিবসে বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়। -ইল্শেপাড়

মোজাম্মেল প্রধান হাসিব :
যথাযোগ্য মর্যাদায় মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ডিগ্রি কলেজের উদ্যোগে মহান বিজয় দিবস পালন করা হয়। জাতীয় কর্মসূচির সাথে সঙ্গতি রেখে গত ১৬ ডিসেম্বর নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদ্যাপন করা হয়। দিবসের কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, বিজয় র্যা লি, সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া।
কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে প্রথমে বিজয় র্যা লি বের করা হয়। র্যা লিটি কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে নারায়ণপুর ডিগ্রি কলেজের সামনের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজের সামনে এসে শেষ হয়। পরে কলেজ মিলনায়তনে সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়ার অনুষ্ঠান শুরু হয়। সাংস্কৃতিক প্রতিযোগিতায় কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান, উপস্থিত বক্তৃতা ও স্বরচিত কবিতা আবৃতি করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিন। এ সময় নারায়ণপুর ইউনিয়ন ও খাদেরগাঁও ইউনিয়নের আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক রণজিৎ বসু, নাছরিন জাহান, ড. আফম সাইফুর রহমান ভূঁইয়া, মো. সাইফুল ইসলাম, মো. আলী আজগর, মো. হুমায়ুন কবির, দুলাল পোদ্দার, একেএম সাইফুল করিম, কৃষ্ণধন সূত্রধর, মুক্তার আহাম্মদ, মো. আব্দুল হক, মো. জাহাঙ্গির হোসেন, ওয়াহিদুজ্জামান ভূঁইয়া, বিজন কুমার সরকার, হাওয়া আক্তার, শাহিনুর আক্তার, কুলছুম আক্তার, শরীরচর্চা শিক্ষক কামরুল হাসান পাটোয়ারীসহ কলেজের কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সহকারী গ্রন্থাগারিক মুহাম্মদ আরিফ বিল্লাহ।