
মতলব উত্তরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা পর্যবেক্ষণ করছেন এসোসিয়েশনের সভাপতি ও সদস্যবৃন্দ। -ইল্শেপাড়
মতলব উত্তর ব্যুরো :
মতলব কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বার্ষিক বৃত্তি পরীক্ষা গত শনিবার সকালে উপজেলার ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার এবিসি কিন্ডারগার্টেন, ইবনে কিন্ডারগার্টেন, দি রয়েল একাডেমী, প্যারামাউন্ড কিন্ডারগার্টেন, গজরা বিদ্যানিকেতন, বিদ্যাশুরু, আলী আকবার কিন্ডারগার্টেন, অক্সফোর্ড কিন্ডারগার্টেন, ইকরা ইন্টারন্যাশনাল, কথে ইন্টারন্যাশনাল, নবকুড়ি স্কুল ও আছিয়া খাতুন স্কুলসহ ১২টি প্রতিষ্ঠান থেকে ১ম শ্রেণি-৪র্থ শ্রেণি পর্যন্ত মোট ২০৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
পরীক্ষা পরিদর্শন করেন মতলব কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি ছানাউল্লাহ সরকার, শিক্ষা সচিব শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ। বার্ষিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
