
স্টাফ রিপোর্টার :
দৈনিক চাঁদপুরজমিনে কর্মরত সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা গতকাল রোববার সকাল ১১টায় বাগাদী-নানুপুর চৌরাস্তা চাঁদপুরজমিন টাওয়ারস্থ পত্রিকা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় পত্রিকার বিভিন্ন বিষয় নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক রোটারিয়ান মো. রোকনুজ্জামান রোকন।
তিনি বক্তব্য বলেন, সাংবাদিকতা পেশায় এখন অনেক আধুনিকতা এসেছে। এ পেশায় আন্তুরিকতা, সততা ও নিষ্ঠার সাথে কাজ করলে একজন সাংবাদিক তার জীবনকে অনেক সুন্দর করতে পারেন। আর এজন্য সমাজের সব অসঙ্গতি তুলে ধরতে হবে। যারা সমাজের জন্য ভালো কাজ করেন, তাদের কাজের সফলতা তুলে ধরতে হবে। তাহলেই তারাসহ অন্যরা ভালো কাজে উৎসাহিত হবেন এবং এগিয়ে আসবেন। আর এ ধরনের কাজ অব্যাহত থাকলে আমাদের একটি সুন্দর সমাজ ও পরিবেশ সৃষ্টি হবে। আসুন আমরা সুন্দর সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে কাজ করি।
সভা পরিচালনা করেন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুহাম্মদ মাসুদ আলম। এ সময় উপস্থিত ছিলেন পত্রিকার সহকারী সম্পাদক মাজহারুল ইসলাম অনিক, বিশেষ প্রতিনিধি মনীর হোসেন সজিব, স্টাফ রিপোর্টার বাবু আলম, গাজী মো. ইমাম হোসাইন ও বিশেষ প্রতিনিধি মিজানুর রহমান মঞ্জু।
