হাজীগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে মেজর রফিক


হাজীগঞ্জ ব্যুরো :
হাজীগঞ্জ উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের রামপুর বাজারে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম। গতকাল রোববার বিকেলে তিনি ক্ষতিগ্রস্ত এসব ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন ও ব্যবসায়ীদের সান্ত¡না প্রদান করেন। এসময় তিনি ব্যবসায়ীদের আশ^স্ত করেন, যে কোন দুর্যোগে আমি আপনাদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারের পক্ষ থেকে সব প্রকার সহযোগিতার আশ^াস প্রদান করেন।
এসময় রামপুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রোটা. এস এম মানিক বলেন, আমরা রামপুরবাসী দলমত নির্বিশেষে আগামি নির্বাচনে মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপির পাশে থাকবো। নৌকা প্রতীকে বিজয়ী করার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে তাঁর পাশে থাকবো।
উল্লেখ্য, শুক্রবার দিবাগত রাতে রামপুরের বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রোটা. এস এম মানিকের বালুর মাঠস্থ মার্কেটের ৬টি দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ফায়ার সার্ভিস প্রায় ১ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
পরিদর্শনকালে সংসদ সদস্যের সাথে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাইনুদ্দীন, অফিসার ইনচার্জ মোহাং জাবেদুল ইসলাম, ইউনিয়ন আ.লীগের সভাপতি হাফেজ শাহজালাল মজুমদার, রামপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সফিকুল ইসলাম মানিক তালুকদার, সাধারণ সম্পাদক রোটা. এসএম মানিকসহ রামপুর বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ।