মতলব দক্ষিণ যুব সংহতির সেক্রেটারীর বাবার মৃত্যুতে শোক

মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানের বাবা আলহাজ আবুল হাসেম মিয়াজির মৃত্যুতে জেলা, উপজেলা জাতীয় পার্টি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শোক জানিয়েছেন।
যারা শোক জানিয়েছেন তারা হলেন- জেলা জাতীয় পার্টির সাবেক আহ্বায়ক আলহাজ মো. মিজানুর রহমান খান, মতলব দক্ষিণ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম সেলিম, সহ-সভাপতি আ. রহমান মিয়াজী, রফিক সরকার, সাংগঠনিক সম্পাদক ছিডু প্রধান, উপজেলা যুব সংহতির সভাপতি ইকবাল সরকার, সহ-সভাপতি আ. কুদ্দুছ সরকার, পৌর যুব সংহতির সভাপতি মাকছুদ পাটোয়ারী, সাধারণ সম্পাদক গোলাম কাদের মুকুল। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।