স্টাফ রিপোর্টার
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. দীপু মনি এমপি আজ চাঁদপুর আসছেন। তিনি আজ বুধবার বিকেল সাড়ে ৩টায় চাঁদপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। সন্ধ্যা ৭টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আরইআরএমপি-২ কর্মীদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে একই স্থানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রজেক্টর, ল্যাপটপ ও কম্পিউটার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান এবং রাত ৮টা ১০ মিনিটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করবেন তিনি। রাত সাড়ে ৮টায় জেএম সেনগুপ্ত রোড কদমতলাস্থ বাসভবনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে আর্থিক অনুদানের চেক হস্তান্তর।
কাল বৃহস্পতিবার সকাল ৬টায় নৌ-পথে লঞ্চযোগে ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করবেন।
- Home
- প্রথম পাতা
- ডা. দীপু মনি আজ চাঁদপুর আসছেন
Post navigation
