গত ৮ নভেম্বর উদয়ন শিশু বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সম্পাদক অধ্যাপক মোহাম্মদ হোসেন খান। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ নাজমুন নাহার। সভায় উল্লেখযোগ্য শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, প্রেসক্লাবের সম্পাদক মির্জা জাকির, গোলাম কিবরিয়া জীবন, মোস্তাক আহমেদ, কামরুন নাহার, ওসমান গণি, আয়শা খানম, আফসা মমতাজ, শিরিন আকতার, সায়্যিদা আক্তার পান্না প্রমুখ।
উল্লেখ্য, এ বছর এ বিদ্যালয় থেকে ৫৭ জন শিক্ষার্থী প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করবে। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা মাহমুদুল হাসান।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে উদয়ন শিশু বিদ্যালয়ে সংবর্ধনা
Post navigation
