প্রধানমন্ত্রীর হাত ধরে ডিজিটাল ছোঁয়া দেশের সব স্থানে পৌঁছে গেছে :  জেলা প্রশাসক

চাঁদপুর সরকারি কলেজে মোবাইল গেম ও অ্যাপ্লিকেশন প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সরকারি কলেজে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিভাগের অধীন মোবাইল গেম ও অ্যাপ্লিকেশনের চলমান প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে অ্যাপ্লিকেশন চলমান প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।
তিনি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ এখন অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর হাত ধরে ডিজিটাল ছোঁয়া এখন দেশের সব স্থানে পৌঁছে গেছে। আর দেশের এই উন্নয়নকে আরো তরান্বিত করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। আগে মানুষ শ্রমের মাধ্যমে নিজের ভাগ্যকে পরিবর্তন করার চেষ্টা করবো। আর এখন মানুষ ঘরে বসে মেধা আর দক্ষতার মাধ্যমে নিজেকে এবং দেশের ভাগ্য পরিবর্তন করছে। প্রধানমন্ত্রী জাতির পিতার রেখে যাওয়া স্বপ্নকে বাস্তবায়ন করতে দিন-রাত কাজ করে যাচ্ছেন।
বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন মোবাইল গেম ও অ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন প্রকল্পের পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ আব্দুল হাই বলেন, আমরা জনগণের সেবক হিসেবে সবার কাছে হাত বাড়িয়ে দিয়েছে। সবার অধিকার রয়েছে সরকার সুযোগ-সুবিধা উপভোগ করা। বিগত দিনে চাঁদপুরে অতিরিক্ত জেলা প্রশাসক পদে দায়িত্বকালীন আমি অনেক সাফল্যতা অর্জন করেছি। চাঁদপুরে আমার অনেক প্রাপ্তি। চাঁদপুরে দায়িত্বকালীন জাতীয় জনপ্রশাসক পদক, বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন, উপ-সচিব পদে পদোন্নতিসহ বিভিন্ন পর্যায়ে অর্জন রয়েছে। তাই চাঁদপুরের প্রতি আমার আলাদা দৃষ্টি রয়েছে। চাঁদপুরবাসীর প্রতি আমি কৃতজ্ঞ ও ঋণী।
তিনি আরো বলেন, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিভাগের অধীন মোবাইল গেম ও অ্যাপ্লিকেশনের চলমান প্রশিক্ষণ শিক্ষার্থীদের জন্য অনেক বড় একটি প্রাপ্তি। এটাকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে। আমি চাঁদপুরে আইসিটি নিয়ে কিছু করতে চাই। সেজন্য আমাকে সহযোগিতা করতে হবে।
চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, শিক্ষক পরিষদের সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান ও চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সোহেল রুশদী।
চাঁদপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক রূপক রায়ের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমসিসিইউ সিস্টেমের হেড অফ টেকনোলজি মাইনুল ইসলাম, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন নাহার, আইসিটি বিভাগের সহকারী প্রোগ্রামার হারুনুর রশিদ।