এস এম সোহেল
দীর্ঘ ১৩ দিনের তাপপ্রবাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টির দেখা মিলেছে চাঁদপুরে। মঙ্গলবার (১৬ মে) রাত সাড়ে ৮টার দিকে ঝড় ও মুষলধারে বৃষ্টি নামে। ১৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। জেলার বেশিরভাগ এলাকায় গতকাল কম-বেশি বৃষ্টি হয়েছে।
এর আগে উত্তরের আকাশ ছিল মেঘাছন্ন। কালো মেঘে ঢেকে যায় পুরো আকাশ। এরপর শুরু হয় প্রবল বাতাস। বাতাসের সাথে প্রচন্ড বেগে আশা কালবৈশাখী ঝড় বয়ে যায়। এদিকে বৃষ্টির কারণে গরমে হাঁসফাঁস জীবনে কিছুটা স্বস্তি ফিরেছে। আবহাওয়ায় এসেছে শীতলীকরণ। তবে বৃষ্টির কারণে চাঁদপুরে প্রধান প্রধান সড়কের কমেছে যানবাহন। আর কৃষি বিভাগ বলছে, পাকা ধানের কিছুটা ক্ষতি হলেও আমের জন্য সুফল বয়ে আনবে বৃষ্টি।
চাঁদপুর আবহাওয়া অফিসের ইনচার্জ শাহ মুহাম্মদ শায়েব জানান, আগামি কয়েকদিন কম-বেশি বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। মঙ্গলবার রাতে প্রায় ১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।
১৭ মে, ২০২৩।
