অ্যাড. কামরুল ইসলাম ইন্তেকালে জেলা জামায়াতের শোক

প্রেস বিজ্ঞপ্তি
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক পিপি অ্যাডভোকেট কামরুল ইসলাম ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল রহিম পাটওয়ারী, সেক্রেটারী মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, চাঁদপুর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, শহর আমীর মো. শাহ আলম, সেক্রেটারী মো. সাইফুল আলম, সদর আমির জাহাঙ্গীর আলম প্রধান, সেক্রেটারী নাছির উদ্দিনসহ নেতৃবৃন্দ।
উল্লেখ্য, অ্যাড. কামরুল ইসলাম ঢাকা এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো প্রায় ৬৫ বছর। তিনি স্ত্রী, ৩ মেয়ে, সহকর্মীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। পরে মতলব উত্তর উপজেলার রায়পুরা ইসলামাবাদ কবরস্থান ময়দানে জানাজা শেষে তাকে দাফন করা হবে।

১০ অক্টোবর, ২০১৯।