নবী নোমান
মুক্তিযুদ্ধের সংগঠক, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম অ্যাড. সিরাজুল ইসলামের সহধর্মিণী এবং ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমানের মায়ের কবর জিয়ারত করলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) পৌর এলাকার চরকুমিরা পাটওয়ারী বাড়িতে মরহুমের পারিবারিক কবরস্থানে এসে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন। এসময় তার সাথে প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, চাঁদপুর ও ফরিদগঞ্জ পৌর মেয়র এবং জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় মন্ত্রীর সফরসঙ্গী উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে.আর ওয়াজেদ টিপু, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, চাঁদপুর পৌর মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, এএসপি (হাজীগঞ্জ সার্কেল) সোহেল মাহমুদ, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজিম দেওয়ান, ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি, ফরিদগঞ্জ থানা অফিসার ইনচার্জ শহিদ হোসেন, ফরিদগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান জি এস তছলিম, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, মোহাম্মদ আলী মাঝি, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রফিকুল আমিন কাজল, জেলা ক্রীড়া অফিসার তারিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক গোলাম মোস্তফা বাবু, যুগ্ম সম্পাদক শান্ত, জেলা পরিষদের সদস্য মশিউর রহমান মিটু, সাইফুল ইসলাম রিপন, হাজীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক শাহাজাহান তালুকদার শাহ, ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সাধারণ সম্পাদক নুরুন্নবী নোমানসহ আরো অনেকে।
উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি বিকেল পৌনে ৩টায় তিনি ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছায়েরা বেগম মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছে ৭০ বছর। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ২ কন্যা, নাতি-নাতনিসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। এর আগে বেশ কয়েকদিন ধরে তিনি করোনা আক্রান্ত হয়ে ঐ হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন ছিলেন।
১৭ ফেব্রুয়ারি, ২০২২।
