মাহফুজ মল্লিক
মতলব পৌরসভার নব-নির্বাচিত মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরদের শপথ গ্রহণ আজ মঙ্গলবার (২৩ মার্চ) দুপুর
১২টায় চট্টগ্রাম সার্কিট হাউজে অনুষ্ঠিত হবে। শপথ বাক্য পাঠ করাবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদ।
গত ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় মতলব পৌরসভার নির্বাচন। নির্বাচনে মেয়র হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন মতলব পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. আওলাদ হোসেন লিটন। সংরক্ষিত ১, ২ ও ৩নং ওয়ার্ডে মরিয়ম ইসলাম শিখা, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে জেহরা খাতুন, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে মাইরিন সুলতানা। সাধারণ ওয়ার্ড ১নং আবুল বাশার পারভেজ মিয়াজী, ২নং ওয়ার্ডে মুক্তিযোদ্ধা লিয়াকত আলী সরকার, ৩নং ওয়ার্ডে মো. সারোয়ার সরকার লিখন, ৪নং ওয়ার্ডে আনিছুর রহমান আনু, ৫নং ওয়ার্ডে মো. ওয়াজ উদ্দিন প্রধান, ৬নং ওয়ার্ডে মো. সাইফুল ইসলাম মোহন, ৭নং ওয়ার্ডে পিন্টু সাহা, ৮নং ওয়ার্ডে মামুন চৌধুরী বুলবুল ও ৯নং ওয়ার্ডে মো. আব্দুল হাই বকাউল।
শপথগ্রহণের জন্য মেয়রসহ সব কাউন্সিলররা চট্টগ্রামে গিয়ে পৌঁছেছেন বলে নিশ্চিত করেছেন মেয়র আওলাদ হেসেন লিটন।
২৩ মার্চ, ২০২১।
