
আজ ২ ডিসেম্বর সাদী মোরশেদের মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। বাদ ফজর মরহুমের কবর জিয়ারতের মাধ্যমে কর্মসূচির সূচনা হবে। সাদী মোরশেদের চাঁদপুর তালতলাস্থ পিত্রালয়ে বাদ আসর মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। ঐ দিন সাদী মোরশেদ ফাউন্ডেশনের ঢাকাস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা ও বাদ আসর কমলাপুর জামে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে। তাছাড়া অস্ট্রেলিয়ার সিডনি রকডেল জামে মসজিদে সাদী মোরশেদের বড় ভাই শাহ মো. মাহবুব মোরশেদ সানির তত্ত্বাবধানে দোয়া মাফিলের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের বিবিএ ২য় বর্ষের উদীয়মান মেধাবী ছাত্র সাদী মোরশেদ ২০১৪ সালে ২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় হতে ক্লাশ শেষে বাসায় ফেরার পথে অত্যন্ত সতর্কতার সাথে হেলম্যাট পরে নিয়ম মেনেই বাইক চালিয়ে আসার পথে, ঘাতক ফাল্গুনি বাসটি তার জীবন কেড়ে নিল। মুঠোফোনে কথা বলতে বলতে বাসটি চালাচ্ছিলেন চালক। ঘাতক বাস চালকটি বিরুদ্ধে বাড্ডায় থানায় মামলা হওয়া সত্বেও আজ পর্যন্ত ঘাতক বাস চালকটি গ্রেপ্তার হয়নি।
