আমাদের সময়ের মতলব দক্ষিণ প্রতিনিধি মাহফুজ মল্লিক

প্রেস বিজ্ঞপ্তি :
দৈনিক আমাদের সময় মতলব দক্ষিণ উপজেলা প্রতিনিধি হিসেবে মো. মাহফুজ মল্লিককে দায়িত্ব প্রদান করা হয়েছে। আমাদের সময়ের ভারপ্রাপ্ত সম্পাদক মো. গোলাম সারোয়ারের স্বাক্ষরে গত ২৩ নভেম্বর মতলব দক্ষিণ উপজেলা প্রতিনিধি হিসেবে মো. মাহফুজ মল্লিককে দায়িত্ব প্রদান ও পরিচয়পত্র (আইডি কার্ড) প্রদান করা হয়। আমাদের সময় চাঁদপুর জেলা প্রতিনিধি মো. আবদুল লতিফ মিয়ার কাছ থেকে গত ২৪ নভেম্বর সন্ধ্যায় তাঁর কার্যালয় থেকে মতলব দক্ষিণ উপজেলা প্রতিনিধি হিসেবে মো. মাহফুজ মল্লিক পরিচয়পত্র (আইডি কার্ড) গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন মতলব প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক মতলব কন্ঠের সম্পাদক রোটা. গোলাম সারওয়ার সেলিম, মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক দিবাকন্ঠের সম্পাদক রোটা. শ্যামল চন্দ্র দাস ও ক্রীড়া সম্পাদক গোলাম হায়দার মোল্লা।
উল্লেখ্য, মাহফুজ মল্লিক চাঁদপুরের বহুল প্রচারিত দৈনিক ইল্শেপাড়ের মতলব দক্ষিণ ব্যুরোর দায়িত্বে রয়েছেন। এছাড়া অনলাইল পোর্টাল চাঁদপুর টাইমসসহ বিভিন্ন পত্রিকায় স্থানীয় প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। দৈনিক আমাদের সময় মতলব দক্ষিণ উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেছেন।