আশিকাটিতে দুস্থ ও কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

সজীব খান
চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে অসহায়, দুস্থ ও সম্প্রতিক করোনা কালীন সময়ে ইউনিয়নের ৭০০ কর্মহীন মানুষের মাঝে ৫শ’ টাকা হারে নগদ অর্থ প্রদান করা হয়েছে। বুধবার (১৪ জুলাই) সকাল ৯টায় সামাজিক দূরত্ব বজায়ে রেখে নগদ অর্থ বিতরণের উদ্বোধন করেন আশিকাটি ইউপি চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন পাটওয়ারী।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ট্যাগ অফিসার, আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাজ্জাক ভূঁইয়া, সাধারণ সম্পাদক আলমগীর সরকার, সহ-সভাপতি সাজু খান, সাংগঠনিক সম্পাদক নয়ন মাস্টার, বিল্লাল হোসেন খান, ইউপি সচিব সুলতান মাহমুদ, ওয়ার্ড মেম্বার দুলাল মাল, আলমগীর খান, লোকমান মুন্সি, কামাল হোসেন, আলমগীর খান খোকন, মহিলা সদস্য আয়শা বেগম প্রমুখ।
চাঁদপুর সদর উপজেলার প্রতিটি ইউনিয়নের জন্য সমান পরিমাণ ৩ লাখ ৫০ হাজার টাকা করে দিয়েছেন। সদরের ১৪টি ইউনিয়নের জন্য মোট ৪৯ লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে। এ অনুদানের টাকা সঠিকভাবে তালিকা করে বিতরণের নির্দেশনা দেয়া হয়েছে।
চাঁদপুর জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী সদর উপজেলা ত্রাণ কর্মকর্তা বিষয়টি গুরুত্ব সহকারে দেকভাল করছেন। প্রতিটি ইউপির চেয়ারম্যানদের স্বচ্ছভাবে দায়িত্ব পালন করতে অনুরোধ করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ ও ত্রাণ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।
১৫ জুলাই, ২০২১।