উপাদী দক্ষিণে আ.লীগের সাথে প্রবীণ ও উপদেষ্টা পরিষদের মতবিনিময় সভ


স্টাফ রিপোর্টার :
মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাথে প্রবীণ ও উপদেষ্টা পরিষদের মতবিনিময় সভা গতকাল বুধবার বিকেলে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা সভাপতির বক্তব্যে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী সংগঠন। এ সংগঠনের অতিত ও বর্তমান ঐতিহ্য বেশ সমৃদ্ধ। বর্তমান সরকার দেশব্যাপী ব্যাপক উন্নয়ন করে চলেছে। আওয়ামী লীগের নেতৃত্বে বর্তমান সরকার সফলভাবে পরিচালিত হচ্ছে। আমরা দলের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ইউনিয়নের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। এ সরকারের আমলে ইউনিয়নে ব্যাপক উন্নয়ন হয়েছে। যা যথাযথভাবে এলাকার লোকজন জানতে পারেনি প্রচার প্রচারণার অভাবে। আমি এই ইউনিয়নের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি জনপ্রতিনিধি হিসেবে সরকারি দায়িত্ব পালন করে আসছি। উভয় পদে দায়িত্ব পালন করতে গিয়ে আপনাদের সুপরামর্শ একান্ত জরুরি। কোন ওয়ার্ডে কি সমস্যা, কি সম্ভাবনা এসব আমাকে জানাতে হবে। আমার ভুলগুলো আমাকে দেখিয়ে দিতে হবে। দলের ভিতরে কোন সমস্যা থাকলে আমাকে জানান। আমি উপদেষ্টা পরিষদের সাথে সমন্বয় করে সমাধান করতে চেষ্টা করবো।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজির আহমেদ বাদল মাস্টারের পরিচালনায় ও উপদেষ্টা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা সহিদুল্লা মজুমদারের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছমা আক্তার আঁখি, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপদেষ্টা সদস্য আবুল কালাম আজাদ, উপদেষ্টা সদস্য এটিএম শাহাজাহান, কার্তিক ঢালী, মিজানুর রহমান তালুকদার, হেদায়েত উল্যা তালুকদার, তাফাজ্জল শেখ, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাদেক হোসেন শান্ত, প্রচার সম্পাদক আবু তাহের ভাট, জিয়াউল হক পাটওয়ারী নিবলু, দপ্তর সম্পাদক গোলাপ খান, সদস্য শাহআলম মাস্টার, অলি উল্লা গাজী, হাকিম প্রধানীয়া, ফজলুল হক সরকার, জাহাঙ্গীর বেপারী, সিরাজুল ইসলাম মিজি, লিটন মিজি, রেজ্জাক প্রধান, মুক্তিযোদ্ধা মান্নান, মোস্তফা কামাল পাশা, কুদ্দুছ বকাউলসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।