১০ গ্রামের মানুষের চলাচল

কচুয়া ব্যুরো
কচুয়া উত্তর ইউনিয়নের কড়ইয়া এলাকায় জীবনের ঝুঁকি নিয়ে সুন্দরী খালের উপর ১০ গ্রামের মানুষ বাঁশের সাঁকো দিয়েই চলাচল করার সংবাদটি বিভিন্ন পত্রিকায় প্রকাশের পর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়। গতকাল রোববার উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ আশিকুর রহমানকে সাথে নিয়ে বাঁশের সাকোটি পরিদর্শন করেন।
এসময় তিনি স্থানীয় জনগণের সাথে কথা বলেন। সেখানে ব্রিজ নির্মাণের সম্ভাব্যতা যাচাই-বাছাই শেষে তিনি বাঁশের সাকোটির স্থানে সরকার একটি ব্রিজ নির্মাণের বিষয়ে এলাকাবাসীকে আশ্বস্ত করেন। তাছাড়া ডা. গিতু চন্দ্র সরকারের বাড়ির পাশ দিয়ে ভেংগে যাওয়া সড়কটিতে জরুরিভিত্তিতে গাইডওয়াল নির্মাণের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান কাজী জহিরুল ইসলাম জাহাঙ্গীরকে নির্দেশ প্রদান করেন
এসময় উপস্থিত ছিলেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক সম্পাদক আলমগীর তালুকদার, ইউপি সদস্য মো. ইসমাইল, ইউনয়িন আওয়ামী লীগের শিক্ষা ও মানববিষয়ক সম্পাদক আমির হোসেন মজুমদার, ইউনিয়ন ওলামা লীগের সহ-সভাপতি মাও. আবুল হাসানাত, ডা. গিতু চন্দ্র সরকার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কাজী রিশাদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
