কচুয়ায় শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা সম্পন্ন

আমির হোসেন :
কচুয়ায় শান্তিপূর্ণভাবে শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। গত শুক্রবার সকাল সাড়ে ৯টায় এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর কচুয়া উপজেলার রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয় এবং কচুয়া ন্যাশনাল স্কুল ও মাদরাসা কেন্দ্রে ৩য় থেকে ৮ম শ্রেণির ৪৮২জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে।
সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণকারী ছাত্র/ছাত্রীরা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কেন্দ্রে উপস্থিত হয়। পরীক্ষা পরিচালক সার্বিক অধ্যক্ষ নূরুল আলম মজুমদার ও উপ-পরিচালক মুনিরুজ্জামান সকাল সাড়ে ১০টায় কচুয়া ন্যাশনাল স্কুল ও মাদরাসা কেন্দ্র পরিদর্শন করেন। এই কেন্দ্রটি পরিচালনার দায়িত্বে ছিলেন মো. ফখরুল আলম মিয়াজী ও মাও. শাহজালাল প্রধান। উপজেলা পরীক্ষা পরিচালক মাও. আবদুল কাদের জানান মেধাবীদের মূল্যায়নের জন্য এই বৃত্তি পরীক্ষাটি নেয়া হয়।
কৃতী শিক্ষার্থীদের ট্যালেন্ট, বিশেষ ও সাধারণ গ্রেডে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। তিনি বলেন, ভবিষ্যতে যেন এ পরীক্ষা অব্যাহত থাকে এজন্য সবার সার্বিক সহযোগিতা কামনা করি।