স্টাফ রিপোর্টার
চাঁদপুর বারের সিনিয়র আইনজীবী এপেক্সিয়ান অ্যাডভোকেট এহসানুল গণি পাটওয়ারী (৪৮) করোনা উপসর্গ নিয়ে শনিবার (১১ জুলাই) সন্ধ্যা ৭টার সময় ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মৃত্যুকালে বাবা-মা, স্ত্রী ও দু’মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
অ্যাড. এহসানুল গণি পাটওয়ারী চাঁদপুর জেলার শাহারাস্তি উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা শাহরাস্তি উপজেলার মেহের উত্তর ইউপির সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক পাটওয়ারী। তিনি আইন পেশার পাশাপাশি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব অব চাঁদপুরের অন্যতম ফ্লোর মেম্বার হিসেবে দায়িত্বে ছিলেন।
এপেক্সিয়ান অ্যাড. এহসানুল গণি পাটওয়ারীর অকাল মৃত্যুতে এপেক্স ক্লাব অব চাঁদপুরের প্রেসিডেন্ট অ্যাড. মোহাম্মদ আবুল কালাম আজাদ, সাবেক সভাপতি অ্যাড. জাকির হোসেন ফয়সাল, অ্যাড. এমরান হোসেন, অ্যাড. হারুন অর রশিদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যাড. নাজিমুল্যা বাপ্পী, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট ওমর ফারুক, সেক্রেটারি অ্যাড. জসিম উদ্দিন প্রধান ও সার্ভিস ডিরেক্টর শেখ মহিউদ্দিন রাসেল, ফ্লোর মেম্বার সাংবাদিক মনির হোসেন প্রমুখ গভীর শোক প্রকাশ করেন। তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
১২ জুলাই, ২০২০।
